স্টাফ রিপোর্টার, বগুড়া:বগুড়ার সাংবাদিক মহলের পরিচিত মুখ সাংবাদিক মশিউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তাকে দেখতে বাসায় ছুটে যান সাংবাদিক মোরশেদুল ইসলাম, রবি, আবু সাঈদ ও মোশাররফ হোসেন ইমন। তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় সহকর্মীরা জানান, মশিউর রহমান দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তার দ্রুত সুস্থ হয়ে আবারও কর্মক্ষেত্রে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন তারা।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।