বিএনপিনেতা আব্দুল মোমিনের মৃত্যুতে কাহালু পৌর বিএনপির শোক প্রকাশ
বগুড়ার কাহালু পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোমিন গত শনিবার লক্ষীপুর গ্রামের তার নিজ বাসভবন মারা যান। (ইন্না—–রাজেউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। তার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন সহ পৌর বিএনপি ও ওযার্ড বিএনপির নেতৃবৃন্দ।