• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান। ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

Reporter Name / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

অভিযান চলাকালে গোপীনাথপুর এলাকায় ফসলি জমি ও বসতবাড়ির পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজার পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ঘটনাস্থলেই তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং মাটি ভরাট কাজে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd