• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

Reporter Name / ২৩০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:মদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খানাতুয়া প্রিমিয়ার লীগের এই আয়োজন এলাকায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে। শুক্রবার (২৭ মার্চ) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী স্কুল মাঠে আয়োজিত খানাতুয়া প্রিমিয়ার লীগ (কেপিএল)-২০২৬ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক মোঃ সফিকুর রহমান সফিক।

তিনি আরও বলেন, সুস্থ ও সবল প্রজন্ম গড়তে মাঠের লড়াই অপরিহার্য। খেলাধুলা তরুণদের সুশৃঙ্খল হতে শেখায় এবং তাদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের যুবসমাজকে এভাবে খেলার মাঠের সাথে সম্পৃক্ত রাখতে হবে।

বিএনপি নেতা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদী।

অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কাদের, মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজাদ, ইব্রাহিম খলিল ও জাহাঙ্গীর আলম।

এছাড়াও অনুষ্ঠানে মৈশাতুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর মান্নান, সদস্য সচিব শরিফুল ইসলাম, যুবদল নেতা মোজাম্মেল এবং স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল নিউ ন্যাশন এবং রানারআপ দল নাইস স্টোর এর খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd