• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

বগুড়ায় আরিফুল ইসলাম মুন্না হত্যা মামলার পলাতক আসামী সাইউম গ্রেফতার

Reporter Name / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

বগুড়ায় আরিফুল ইসলাম মুন্না হত্যা মামলার পলাতক আসামী সাইউম গ্রেফতার

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এবং সিপিসি-২, র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর আরিফুল ইসলাম মুন্না (৪৩) হত্যা মামলার এজাহার নামীয় ১ নং পলাতক আসামী মোঃ সাইউম (৩৬) কে মামলার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার।

উল্লিখিত মামলার এজাহারের বর্ণনামতে, ভিকটিম আরিফুল ইসলাম মুন্না (৪৩), পিতা মৃত ইয়াছিন আলী খন্দকার, সাং-ফাঁপোড় খন্দকারপাড়া, ইউপি-ফাঁপোড়, থানা ও জেলা-বগুড়া। ১নং এজাহার নামীয় আসামী মোঃ সাইউম (৩৬), পিতা মৃত আজিজার রহমান, সাং ফাঁপোড় শাহার পুকুর। আরিফুল ইসলাম মুন্নার সাথে মাদক ব্যবসায়ে লেনদেন সংক্রান্ত বিরোধ নিয়ে মনোমালিন্য চলে আসছিল। ভিকটিম আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি চেকের মামলা দায়ের করেছিলেন। বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ভিকটিম বিজ্ঞ আদালতে চেকের মামলা দায়ের করার পর থেকে আসামীগণ বিভিন্ন সময়ে ভিকটিমের বসতবাড়ীর সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মারপিট করে খুন জখম করিবে মর্মে হুমকী প্রদান করেন। গত সোমবার (২৩ মার্চ) রাতে মুন্না তার নিজ বাড়ী থেকে ফাঁপোর উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে জনৈক মোঃ রুবেলের দোকানে মালামাল ক্রয় করে নিজ বাড়ীতে রওয়ানা করিলে একই দিন গত রাতে আদর্শ কলেজ রোড হতে ফাঁপোড় গামী ফাঁপোর গ্রামের খন্দকারপাড়া পুরাতন মসজিদ থেকে অনুমান ১৫০ গজ পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় পাকা রাস্তার উপর পৌঁছমাত্র আসামীগণ পথরোধ করে ধারালো বার্মিজ চাকু দ্বারা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের নাভিতে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ভিকটিম দৌড়ে নিজ বাড়ীতে আসলে গুরুতর রক্তাক্ত অবস্থায় ভিকটিমের স্ত্রী মোটর সাইকেল যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০ টার সময় ভিকটিম মৃত্যু বরণ করেন। পরে ভিকটিমের স্ত্রী মোছাঃ নিলুফা ইয়াসমিন (৪১) বাদী হয়ে, সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৬৩, তারিখ- ২৫ মার্চ ২০২৬, জি আর নং-২১৯, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

এরই ধারাবাহিকতায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এজাহারনামীয় আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উল্লিখিত হত্যা মামলার ১ নং এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার হতে পরিত্রান পাওয়ার জন্য ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন হানিফ আলীর মোড়, কামারপাড়া, পুরাতন বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে সিপিএসসি বগুড়া, র‍্যাব -১২ এবং সিপিসি-২, র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর যৌথ আভিযানিক দল ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন হানিফ আলীর মোড়, কামারপাড়া, পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার ১নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ সাইউম (৩৬), পিতা-মৃত আজিজার রহমান, সাং-ফাঁপোড় শাহার পুকুর, থানা- বগুড়া সদর, জেলা-বগুড়াকে মামলার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd