বগুড়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মুন্না : পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
গত সোমবার (২৪ মার্চ) বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের খন্দকার পাড়া হাই স্কুলের সামনে অজ্ঞাতমানা দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোঃ আরিফুল ইসলাম মুন্না (৫১) গুরুতর আহত হয়।
মোঃ আরিফুল ইসলাম মুন্না (৫১), পিতা মৃত ডাঃ ইয়াসিন আলী, সাং: ১ নম্বর ফাপোড় খন্দকার পাড়া।
পরে আহত মুন্নাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বর্তমান মৃতদেহটি, মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।