• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

কাহালুতে গৃহবধূর অভিযোগ: নির্যাতন ও প্রতারণার বিচার দাবি

Reporter Name / ২৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার:বগুড়ার কাহালু উপজেলায় এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রতারণার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাইকড়পাড়া এলাকার বাসিন্দা মোছাঃ মহিমা খাতুন (২১) তার স্বামী মোঃ মিনহাজ হোসেনের  বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। প্রায় ৬ বছর আগে তাদের বিয়ে হয় এবং দাম্পত্য জীবনে তিন একটি মেয়ে সন্তানও রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী বিভিন্ন সময় তাকে মারধর ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি গত ২২ মার্চ ২০২৬ তারিখে সকালে স্বামী তাকে বাবার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে প্রায় ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে বের হন। তবে পরে তাকে বাবার বাড়িতে না নিয়ে অন্যত্র রেখে চলে যান।

পরবর্তীতে ২৩ মার্চ সকালে ভুক্তভোগী তার আত্মীয়দের নিয়ে স্বামীর বাড়িতে গেলে জানতে পারেন, স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। এ বিষয়ে জানতে চাইলে স্বামীর পরিবারের সদস্যরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং শারীরিকভাবে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কাহালু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। অভিযোগের সাক্ষী হিসেবেও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কাহালু থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd