বগুড়ার কাহালু পৌর যুবদলের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন খান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহান উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও সম্প্রীতির বার্তা। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
খোকন খান আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং দেশ-জাতির কল্যাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি—এই কামনা করেন তিনি।
তিনি কাহালু পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।