• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

কাহালুর কল্যাণপুরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু, 

Reporter Name / ৪২৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বগুড়ার কাহালু উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবন করে গিনি বেগম (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, বগুড়া জেলার কাহালু থানাধীন নরহট্ট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর গ্রামে স্বামীর বাড়িতে বসবাস করতেন গিনি বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলের বিরুদ্ধে চুরির অপবাদ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরই প্রেক্ষিতে গতকাল (১৬ মার্চ) দুপুর ১১টার দিকে সবার অজান্তে নিজ ঘরে গ্যাস ট্যাবলেট সেবন করেন।

পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত গিনি বেগম কল্যাণপুর গ্রামের বাসিন্দা মোঃ মোক্তার হোসেন প্রামানিকের স্ত্রী এবং মোঃ চাঁন শাকিদারের কন্যা।

এ ঘটনায় কাহালু থানা পুলিশ অবগত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে গিনি বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd