• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

বগুড়ায় ২ হাজার ইয়াবা ট্যাবলেট যাত্রীবাহী বাস থেকে হাকিমপুরের জাহিদুল গ্রেফতার

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বগুড়া সদর উপজেলা গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে হযরত শাহ শাফি (রঃ) এর মাজারের সামনে পাকা রাস্তার উপর হিলি -টু-বগুড়াগামী A.S.T.BROTHER পরিবহন নামীয় যাত্রী বাহী বাস যার রেজিস্ট্রিশন নং ঢাকা মেট্রো-ব-১১-৩৪৩৫ বাসের G-1 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী (১) মোঃ জাহিদুল ইসলাম (৪৮) এর দেহ তল্লাশী করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহিদুল ইসলাম (৪৮) কে গ্রেফতার করে, ডিএমসি-বগুড়া।

ধারা: মাদকদ্রব্য নিয়ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ৯(খ) ও ২৬(১)।

একটি লাল টিস্যু ব্যাগের মধ্যে স্কস টেপ দ্বারা প্যাঁচানো সাদা রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেট ২টি, প্রতি প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য লালচে বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ১০০০ পিস করে সর্বমোট ২ হাজার পিস ও মাদক ব্যবসায় কাজে ব্যবহৃত SYMPHONY D43 নামীয় বাটন ফোন ১টি সিমসহ (উভয় আলামত ডিজিটাল কিচেন স্কেল দ্বারা পরিমাপকৃত) উক্ত আলামত প্রাপ্ত।

গ্রেফতারকৃত আসামী হলো,মোঃ জাহিদুল ইসলাম (৪৮), পিতা মৃত মোফাজ্জল হোসেন,

মাতা মোছা: খালেদা বেগম, সাং-মধ্য বাসুদেবপুর, ডাকঘর- হাকিমপুর, ওয়ার্ড নং-০৪, হাকিমপুর পৌরসভা, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ভারতীয় সীমান্ত দিয়ে ঢোকা একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, সদর গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে হযরত শাহ শাফি (রঃ) এর মাজারের সামনে পাকা রাস্তার উপর হিলি থেকে বগুড়াগামী A.S.T.BROTHER পরিবহন নামীয় যাত্রী বাহী বাস যার রেজিস্ট্রিশন নং ঢাকা মেট্রো-ব-১১-৩৪৩৫ বাসের G-1 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী মোঃ জাহিদুল ইসলাম (৪৮) এর দেহ তল্লাশী করে ভারতীয় সীমান্ত দিয়ে ঢোকা অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ২ হাজার পিস ও মোবাইল ফোন ১টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি এই মাদকের চালানের সাথে সম্পৃক্ত বেশ কিছু তথ্য প্রদান করেছেন। মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd