কাহালু (বগুড়া) প্রতিনিধি:কাহালু সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করেছেন রায়েল কাজী। তিনি ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রায়েল কাজী বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৯ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে কর্মমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো।”
তিনি আরও জানান, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ভাতা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হবে তার অগ্রাধিকারমূলক কাজ।
এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান রায়েল কাজী।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ ও উদ্যমী প্রার্থী হিসেবে রায়েল কাজীর এই ঘোষণা ওয়ার্ডের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, নির্বাচনে জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন।