• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

কাহালুতে রিক্সা–অটো–ভ্যানসহ সকল যানবাহনে রবিবার থেকে চাঁদামুক্ত ঘোষণা করেন এমপি মোশারফ 

Reporter Name / ২২৮ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

কাহালু (বগুড়া) প্রতিনিধি:কাহালু উপজেলায় আগামীকাল ২২ শে ফেব্রুয়ারি রবিবার থেকে রিক্সা, অটো, ভ্যানসহ সকল প্রকার যানবাহনের আর কোনো চাঁদা দিতে হবে না বলে ঘোষণা দিয়েছেন বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন।

তিনি বলেন, “কাহালু ও নন্দীগ্রামের সাধারণ শ্রমজীবী মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবৈধ চাঁদাবাজির শিকার হচ্ছিলেন। এখন থেকে কোনো যানবাহনের চালক বা মালিককে চাঁদা দিতে হবে না। কেউ জোরপূর্বক আদায় করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘোষণা দেওয়ার পর চালক ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় রিক্সা ও অটোরিকশা চালকরা জানান, প্রতিদিনের উপার্জনের একটি অংশ চাঁদা হিসেবে দিতে হতো, যা তাদের সংসার চালাতে বড় বাধা ছিল। নতুন এই সিদ্ধান্তে তারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।

এমপি মোশারফ হোসেন প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দিয়ে বলেন, “কাহালু ও নন্দীগ্রামে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। জনগণের অধিকার রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, অবৈধ চাঁদাবাজি বন্ধে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ঘোষণাকে ঘিরে কাহালু ও নন্দীগ্রাম এলাকায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। স্থানীয়রা আশা করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং শ্রমজীবী মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd