কাহালু (বগুড়া) প্রতিনিধি:মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী আকন্দ সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। তাদের এই ত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, মানবতা ও ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।