• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহালু পৌর হাট ও বাজারের দ্বি-তল ভবনের ১ বছরের কাজ শেষ হয়নি ২ বছরেও বাড়ছে চরম জনদুর্ভোগ  কাহালুতে প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার পাশে এমপি মোশারফ হোসেন কাহালুতে বড় মহর মোহাম্মদ আলী জামে মসজিদে অনুদানের ডিও লেটার প্রদান দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে বগুড়া শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে ১ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার তথ্য দিন, সেবা নিন মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয় কাহালুতে মাদক কারবারিদের স্থান হবে না ওসি শফিকুল ইসলাম। নওগাঁ পোরশায় পৃথক দু’টি অভিযানে ১ কেজি গাঁজা ও ৪ গাঁজা গাছসহ দুই জন গ্রেফতার বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা, সার ও উপকরণ বিতরণ

Reporter Name / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বগুড়া প্রতিনিধ:বগুড়া জেলা শহরের একটি হোটেলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন মো. শাহ্ নেওয়াজ হোসেন খালিদ। তিনি জেলা জামায়াতের রুকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শহরের ৭১ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের দলীয় প্রার্থী মো. রেজাউল করিম বাদশা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে শাহ্ নেওয়াজ হোসেন খালিদ বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি। এই জেলায় বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামী ছেড়েছি। দীর্ঘদিন লক্ষ করেছি, জামায়াত ইসলামের নাম ব্যবহার করে মানুষের আবেগ নিয়ে রাজনীতি করতে চায়, যা ইসলামের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

এ সময় শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd