এস এম সালমান হৃদয়, বগুড়াঃ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৬টা ০০ মিনিটে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।
দেশবরেণ্য এই নেত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়ার কৃতি সন্তান, গাবতলী উপজেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রতন।
এক শোকবার্তায় তিনি বলেন, “বগুড়া-গাবতলীর পুত্রবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অকাল মৃত্যু শুধু বিএনপি নয়, সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর আপোষহীন নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং দেশের প্রতি ভালোবাসা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, “দেশের সংকটকালে বেগম খালেদা জিয়া যেভাবে দৃঢ় অবস্থান নিয়েছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা এক অভিভাবকতুল্য নেত্রীকে হারালাম।”
শহিদুল ইসলাম রতন মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।