• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিশ্রুত উন্নয়ন কাজের তথ্য চাইলেন বিএনপি নেতা, নেতাকর্মীদের সহযোগিতা কামনা এমপি মোশারফ হোসেন  পাঁচবিবিতে মাদক কারবারি গ্রেফতার কাহালুতে কভারভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ১ বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার :  ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ পরিবার নিয়ে উপভোগ করা যায় না এমন অনুষ্ঠান চলবে না — এমপি মোশারফ হোসেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এমপি মোশাররফ হোসেনের পক্ষ থেকে এসি উপহার কাহালু পাঁচপীরে জমজমাট ফাইনাল: দর্শকদের উচ্ছ্বাসে মুখর ক্রিকেট টুর্নামেন্ট জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ বগুড়া সারিয়াকান্দিতে ঘাস নিধন করার বি’ষা’ক্ত দনাদার ঔষধ সেবন করে স্কুল ছাত্রী মৃ’ত্যু 

কাহালু-মালঞ্চা সড়কে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ, পুনরায় ১০ টাকা ভাড়া দাবিতে সাধারণ মানুষ

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:বগুড়ার কাহালু থেকে মালঞ্চা সড়কে অটোরিকশা ও স্থানীয় যানবাহনের ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা নেওয়ায় সাধারণ যাত্রীদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই দ্রুত আগের ১০ টাকা ভাড়া পুনর্বহালের দাবি জানিয়েছেন।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, আগে সড়কটি ভাঙাচোরা থাকায় চলাচলে সময় বেশি লাগতো এবং তখন ভাড়া ছিল ১০ টাকা। বর্তমানে সড়ক সংস্কারের পর রাস্তা ভালো হওয়ায় যাতায়াতে সময়ও কম লাগছে। কিন্তু এরপরও উল্টো ভাড়া বাড়িয়ে ১৫ টাকা নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।

একাধিক যাত্রী জানান, প্রতিদিন কর্মস্থল, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এতে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, “রাস্তা ভালো হয়েছে, গাড়িও দ্রুত চলাচল করছে। আগের তুলনায় সময় ও খরচ দুটোই কমার কথা। কিন্তু চালকরা উল্টো ভাড়া বাড়িয়ে দিয়েছে। আমরা আবার ১০ টাকা ভাড়া চাই।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে যাত্রীদের স্বার্থে নির্ধারিত ও যৌক্তিক ভাড়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd