• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিশ্রুত উন্নয়ন কাজের তথ্য চাইলেন বিএনপি নেতা, নেতাকর্মীদের সহযোগিতা কামনা এমপি মোশারফ হোসেন  পাঁচবিবিতে মাদক কারবারি গ্রেফতার কাহালুতে কভারভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ১ বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার :  ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ পরিবার নিয়ে উপভোগ করা যায় না এমন অনুষ্ঠান চলবে না — এমপি মোশারফ হোসেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এমপি মোশাররফ হোসেনের পক্ষ থেকে এসি উপহার কাহালু পাঁচপীরে জমজমাট ফাইনাল: দর্শকদের উচ্ছ্বাসে মুখর ক্রিকেট টুর্নামেন্ট জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ বগুড়া সারিয়াকান্দিতে ঘাস নিধন করার বি’ষা’ক্ত দনাদার ঔষধ সেবন করে স্কুল ছাত্রী মৃ’ত্যু 

মনোহরদীতে মাদরাসাতু ছওতিল কুরআনের হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:নরসিংদী জেলা মনোহরদী উপজেলার এক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতু ছওতিল কুরআন-এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কুরআন হিফজ সম্পন্নকারী ৭ জন হাফেজে কুরআনের মাথায় সম্মানসূচক পাগড়ী পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কুরআন, উস্তাজুল হুফফাজ ওয়াল কুররা শায়েখ আব্দুল হক সাহেব (দা.বা.), চেয়ারম্যান—হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাতুল ইহসান আল আরাবিয়্যা, উত্তরা-এর মহাপরিচালক মুফতী মনিরুজ্জামান সাহেব (দা.বা.)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মোবারক হুসাইন, মনোহরদী বাজার মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা সফিউল্লাহ সাহেব, কাপাসিয়া জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুল মুমিন সাহেবসহ স্থানীয় আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা কুরআন হাফেজদের মর্যাদা, সমাজ গঠনে কুরআনের ভূমিকা এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, হাফেজে কুরআনরা জাতির গর্ব, তাদের মাধ্যমে সমাজে নৈতিকতা ও আলোকিত পথচলার দিশা পাওয়া যায়।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd