• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিশ্রুত উন্নয়ন কাজের তথ্য চাইলেন বিএনপি নেতা, নেতাকর্মীদের সহযোগিতা কামনা এমপি মোশারফ হোসেন  পাঁচবিবিতে মাদক কারবারি গ্রেফতার কাহালুতে কভারভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ১ বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার :  ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ পরিবার নিয়ে উপভোগ করা যায় না এমন অনুষ্ঠান চলবে না — এমপি মোশারফ হোসেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এমপি মোশাররফ হোসেনের পক্ষ থেকে এসি উপহার কাহালু পাঁচপীরে জমজমাট ফাইনাল: দর্শকদের উচ্ছ্বাসে মুখর ক্রিকেট টুর্নামেন্ট জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ বগুড়া সারিয়াকান্দিতে ঘাস নিধন করার বি’ষা’ক্ত দনাদার ঔষধ সেবন করে স্কুল ছাত্রী মৃ’ত্যু 

বারুইপুরের হিমচিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে, ঐতিহাসিক ‘সরকার কুতুবে মিল্লাত’ কনফারেন্স,

Reporter Name / ৩২৬ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব সংবাদদাতা, ইন্ডিয়া ,পশ্চিমবঙ্গের, দক্ষিণ ২৪ পরগনার, বারুইপুর থানার অন্তর্গত নবগ্রাম,হিমচি এলাকায় আগামী ২৪ শে ডিসেম্বর ২০২৫, রোজ বুধবার (৮ই পৌষ ১৪৩২) অনুষ্ঠিত হতে চলেছে, এক বিশাল ধর্মীয় সমাবেশ ও ওয়াজ মাহফিল। ‘সরকার কুতুবে মিল্লাত’ স্মরণে আয়োজিত এই ঐতিহাসিক জলসাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

মুর্শিদিয়া যুব কমিটি ও হিমচি গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই মহতী জলসায় সভাপতিত্ব করবেন কলকাতা খিদিরপুর দরবার শরীফের গদ্দিনশীন পীর, হযরত আল্লামা ও মাওলানা মুফতি সৈয়দ শাহ গোলাম মুস্তারশিদ আল কাদেরী। সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা খিদিরপুর দরবার শরীফের নায়েবে গদ্দিনশীন হযরত মাওলানা সৈয়দ শাহ গোলাম ইস্তেরশাদ আল কাদেরী।

উক্ত মাহফিলের উদ্বোধন করবেন ফারাক্কা থেকে আগত ওস্তাজুল আসাতিজা, শাইখুল হাদিস হযরত আল্লামা মাওলানা মুফতি মুমতাজউদ্দিন হাবিবী কাদেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওস্তাদ দুল উলামা হজরত আল্লামা মাওলানা মকবুল হোসেন কাদরী,( দক্ষিণ চব্বিশ পরগনা)

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান নসিহত পেশ করবেন বীরভূমের লোহাপুর বাড়া খানকাহ শরীফের সাজ্জাদানশীন, আওলাদে গাউসে আজম হযরত আল্লামা মাওলানা আলহাজ্ব সৈয়দ শাহ মোহাম্মদ আলী দস্তগীর আল কাদেরী (ছোট হুজুর পাক)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বীরভূম থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা মাওলানা মুফতি আবু বাকার মিসবাহী। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে মুর্শিদাবাদ ও বীরভূম থেকে আগত একাধিক স্বনামধন্য ওজস্বী বক্তা, যেমন মুফতি আবুল কালাম আজাদ ক্বাদেরী এবং মুফতি আব্দুল মোস্তফা মোজাদ্দেদী, মুফতি মৈনুদীন রেজভী প্রমুখ উপস্থিত থাকবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধর্মীয় সমাবেশে কোরআন ও হাদিসের আলোকে শান্তির বাণী প্রচার করা হবে। আগত মেহমান ও শ্রোতাদের জন্য তাবারকের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মহিলাদের ওয়াজ শোনার জন্য পর্দার আড়ালে আলাদা বসার সুব্যবস্থা (মহিলা মজলিস) থাকবে।

সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে সবরকম প্রস্তুতির কাজ জোরকদমে চলছে। ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd