• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিশ্রুত উন্নয়ন কাজের তথ্য চাইলেন বিএনপি নেতা, নেতাকর্মীদের সহযোগিতা কামনা এমপি মোশারফ হোসেন  পাঁচবিবিতে মাদক কারবারি গ্রেফতার কাহালুতে কভারভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ১ বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার :  ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ পরিবার নিয়ে উপভোগ করা যায় না এমন অনুষ্ঠান চলবে না — এমপি মোশারফ হোসেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এমপি মোশাররফ হোসেনের পক্ষ থেকে এসি উপহার কাহালু পাঁচপীরে জমজমাট ফাইনাল: দর্শকদের উচ্ছ্বাসে মুখর ক্রিকেট টুর্নামেন্ট জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ বগুড়া সারিয়াকান্দিতে ঘাস নিধন করার বি’ষা’ক্ত দনাদার ঔষধ সেবন করে স্কুল ছাত্রী মৃ’ত্যু 

কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name / ২৫৯ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মানবাধিকারের সুরক্ষা রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন। বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী, দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত ভূইঁয়া, হাসান মুহাম্মদ শহিদুল্লাহ

সদস্য আমিনুল ইসলাম আমান, মো. জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিপ্লব সরকার, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন হাবীব সবুজ,

যুগ্ম আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সমাজ কল্যান সম্পাদক আব্দুর রহিমসহ কমিশনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে মানবাধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যৎ কার্যক্রম জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd