• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিশ্রুত উন্নয়ন কাজের তথ্য চাইলেন বিএনপি নেতা, নেতাকর্মীদের সহযোগিতা কামনা এমপি মোশারফ হোসেন  পাঁচবিবিতে মাদক কারবারি গ্রেফতার কাহালুতে কভারভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ১ বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার :  ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ পরিবার নিয়ে উপভোগ করা যায় না এমন অনুষ্ঠান চলবে না — এমপি মোশারফ হোসেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এমপি মোশাররফ হোসেনের পক্ষ থেকে এসি উপহার কাহালু পাঁচপীরে জমজমাট ফাইনাল: দর্শকদের উচ্ছ্বাসে মুখর ক্রিকেট টুর্নামেন্ট জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ বগুড়া সারিয়াকান্দিতে ঘাস নিধন করার বি’ষা’ক্ত দনাদার ঔষধ সেবন করে স্কুল ছাত্রী মৃ’ত্যু 

প্রতিশ্রুত উন্নয়ন কাজের তথ্য চাইলেন বিএনপি নেতা, নেতাকর্মীদের সহযোগিতা কামনা এমপি মোশারফ হোসেন 

Reporter Name / ৩৪ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

কাহালু (বগুড়া) প্রতিনিধি:বিভিন্ন এলাকায় পূর্বে দেওয়া উন্নয়নমূলক প্রতিশ্রুতি ও বরাদ্দ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন স্থানীয় বিএনপির একজন শীর্ষ নেতা।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) এক বার্তায় তিনি জানান, বিভিন্ন সময় সরাসরি কিংবা প্রতিনিধি মারফত যেসব উন্নয়ন কাজ, অনুদান বা বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেসব বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। কোনো প্রতিশ্রুতির তথ্য বাদ পড়ে গেলে বাস্তবায়নে বিলম্ব হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি সংশ্লিষ্ট ইউনিয়নের নাম, প্রতিষ্ঠান বা স্থানের বিস্তারিত ঠিকানা এবং যোগাযোগের ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দ্রুত হোয়াটসঅ্যাপ, মেসেজ ইনবক্স অথবা ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

বার্তায় তিনি বলেন, “আস্তে আস্তে সবাই পাবেন। তবে যেগুলো আগে ওয়াদা করা হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করছি। ইতোমধ্যে অনেক প্রকল্প নোটের আওতায় রয়েছে। ভুলবশত কোনো তথ্য বাদ পড়ে গেলে সেটি পেতে দেরি হতে পারে।”

তিনি আরও বলেন, নেতাকর্মীদের সহযোগিতার ভিত্তিতেই প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd