• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিশ্রুত উন্নয়ন কাজের তথ্য চাইলেন বিএনপি নেতা, নেতাকর্মীদের সহযোগিতা কামনা এমপি মোশারফ হোসেন  পাঁচবিবিতে মাদক কারবারি গ্রেফতার কাহালুতে কভারভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ১ বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার :  ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ পরিবার নিয়ে উপভোগ করা যায় না এমন অনুষ্ঠান চলবে না — এমপি মোশারফ হোসেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এমপি মোশাররফ হোসেনের পক্ষ থেকে এসি উপহার কাহালু পাঁচপীরে জমজমাট ফাইনাল: দর্শকদের উচ্ছ্বাসে মুখর ক্রিকেট টুর্নামেন্ট জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ বগুড়া সারিয়াকান্দিতে ঘাস নিধন করার বি’ষা’ক্ত দনাদার ঔষধ সেবন করে স্কুল ছাত্রী মৃ’ত্যু 

কাহালু পাঁচপীরে জমজমাট ফাইনাল: দর্শকদের উচ্ছ্বাসে মুখর ক্রিকেট টুর্নামেন্ট

Reporter Name / ৬৯ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার, কাহালু (বগুড়া):বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর ক্রীড়া সংঘের আয়োজনে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) আন্ডারের তাফসিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে এলাকাজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন পাঁচপীর ক্রীড়া সংঘের সভাপতি মোঃ নুরুল ইসলাম (মোনা)। প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন আমন্ত্রিত থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম,ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া এবং প্রভাষক মোঃ শাহাবুদ্দিন।

এছাড়াও বরণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তামিম হোসেন, মোঃ জিয়াউর রহমান (জিয়া), মোঃ কামরুজ্জামান (লিটন) ও মোঃ আশেকুর রহমান (খোকন)। আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন এলাকার শত শত ক্রিকেটপ্রেমী দর্শক। পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও দর্শকদের করতালিতে মাঠ ছিল প্রাণবন্ত। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এমন ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, পাঁচপীর ক্রীড়া সংঘের এমন উদ্যোগ এলাকায় খেলাধুলার পরিবেশকে আরও সমৃদ্ধ করছে এবং তরুণদের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd