বগুড়া সারিয়াকান্দিতে ঘাস নিধন করার বি’ষা’ক্ত দনাদার ঔষধ সেবন করে স্কুল ছাত্রী মৃ’ত্যু
গত শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৭ টার সময় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চর গোসাইবাড়ী গ্রামের মোঃ লাল মিয়া মেয়ে এসএসসি পরীক্ষার্থী লাবণ্য আক্তার (১৬) বিষাক্ত দানাদার ঔষধ সেবন করে অসুস্থ হয়।
পরে পরিবারের লোকজনেরা দ্রুত চিকিৎসার জন্য, প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শনিবার মৃত্যুবরণ করে।
সারিয়াকান্দি থানার এসআই মোঃ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সংক্রান্তে সারিয়াকান্দি থানার অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।