• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিশ্রুত উন্নয়ন কাজের তথ্য চাইলেন বিএনপি নেতা, নেতাকর্মীদের সহযোগিতা কামনা এমপি মোশারফ হোসেন  পাঁচবিবিতে মাদক কারবারি গ্রেফতার কাহালুতে কভারভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ১ বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার :  ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ পরিবার নিয়ে উপভোগ করা যায় না এমন অনুষ্ঠান চলবে না — এমপি মোশারফ হোসেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এমপি মোশাররফ হোসেনের পক্ষ থেকে এসি উপহার কাহালু পাঁচপীরে জমজমাট ফাইনাল: দর্শকদের উচ্ছ্বাসে মুখর ক্রিকেট টুর্নামেন্ট জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ বগুড়া সারিয়াকান্দিতে ঘাস নিধন করার বি’ষা’ক্ত দনাদার ঔষধ সেবন করে স্কুল ছাত্রী মৃ’ত্যু 

মাদক ব্যবসার প্রতিবাদে ধুনটে বৃদ্ধাসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত!

Reporter Name / ১২৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মাদক ব্যবসার প্রতিবাদে ধুনটে বৃদ্ধাসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত!

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় কথিত মাদক ব্যবসার প্রতিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধা নারীসহ একই পরিবারের চারজনের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি ধুলাউরি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা আছিয়া বেগম (৭০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। এর জেরে একই গ্রামের ইউসূফ আলী, তার ছেলে হোসেন আলী ও হাসান আলীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে অভিযুক্তরা আছিয়া বেগমের বাড়ির সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা আছিয়া বেগমের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় ইউসূফ আলী লোহার রড দিয়ে আঘাত করলে তা তার মাথায় না লেগে বাম হাতে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। ধস্তাধস্তির একপর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

আছিয়া বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলে নুর ইসলাম এবং নাতি শিপন মিয়া ও শিপলু মিয়াকেও মারধর করা হয়। এতে তারাও আহত হন।

স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত আছিয়া বেগমকে ভর্তি রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে নুর ইসলাম ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মাদক ব্যবসার অভিযোগ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd