• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিশ্রুত উন্নয়ন কাজের তথ্য চাইলেন বিএনপি নেতা, নেতাকর্মীদের সহযোগিতা কামনা এমপি মোশারফ হোসেন  পাঁচবিবিতে মাদক কারবারি গ্রেফতার কাহালুতে কভারভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ১ বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার :  ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ পরিবার নিয়ে উপভোগ করা যায় না এমন অনুষ্ঠান চলবে না — এমপি মোশারফ হোসেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এমপি মোশাররফ হোসেনের পক্ষ থেকে এসি উপহার কাহালু পাঁচপীরে জমজমাট ফাইনাল: দর্শকদের উচ্ছ্বাসে মুখর ক্রিকেট টুর্নামেন্ট জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ বগুড়া সারিয়াকান্দিতে ঘাস নিধন করার বি’ষা’ক্ত দনাদার ঔষধ সেবন করে স্কুল ছাত্রী মৃ’ত্যু 

বিএনপি ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয়  মোশারফ হোসেন এমপি

Reporter Name / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কাহালু (বগুড়া):বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য মোশারফ হোসেন বলেছেন, “বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।” তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন।

বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালুর বাখরা কাম বেলঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মুরইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. কোরবান আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

গণ-সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মুরইল ইউপি চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন শফিক তালুকদার, শাহিনুর ইসলাম, এমদাদুল হক, মুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান মুঞ্জু, সাংগঠনিক সম্পাদক নুরন্নবী আকন্দ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন খান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা সাব্বির আহমেদ, ফরহাদ বাবু, জামিল, সুলতান, সোহাগ ও রবি প্রমুখ।

অনুষ্ঠানে মুরইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd