• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিশ্রুত উন্নয়ন কাজের তথ্য চাইলেন বিএনপি নেতা, নেতাকর্মীদের সহযোগিতা কামনা এমপি মোশারফ হোসেন  পাঁচবিবিতে মাদক কারবারি গ্রেফতার কাহালুতে কভারভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ১ বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ ২ জন গ্রেফতার :  ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ পরিবার নিয়ে উপভোগ করা যায় না এমন অনুষ্ঠান চলবে না — এমপি মোশারফ হোসেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এমপি মোশাররফ হোসেনের পক্ষ থেকে এসি উপহার কাহালু পাঁচপীরে জমজমাট ফাইনাল: দর্শকদের উচ্ছ্বাসে মুখর ক্রিকেট টুর্নামেন্ট জলঢাকায় বাস-মিনিবাস শ্রমিক নেতা ও পরিবহন মালিকের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: চাঁদাবাজি ও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগ বগুড়া সারিয়াকান্দিতে ঘাস নিধন করার বি’ষা’ক্ত দনাদার ঔষধ সেবন করে স্কুল ছাত্রী মৃ’ত্যু 

বগুড়া সোনাতলার অপহরণ মামলার আসামী ফরহাদ মিয়া গ্রেফতার : ভিকটিম উদ্ধার 

Reporter Name / ১০৬ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বগুড়া সোনাতলার অপহরণ মামলার আসামী ফরহাদ মিয়া গ্রেফতার : ভিকটিম উদ্ধার

র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর কর্তৃক যৌথ অভিযানে বগুড়া সোনাতলা থানার অপহরণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী মোঃ ফরহাদ মিয়া (২০) গ্রেফতার এবং উক্ত মামলার ভিকটিম উদ্ধার।

এরই ধারাবাহিকতায় মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম (১৫) স্থানীয় বাগবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। ভিকটিম উক্ত বিদ্যালয়ে যাওয়া আসার পথে আসামী মোঃ ফরহাদ মিয়া (২০) ভিকটিমকে বিভিন্ন ভাবে উত্তোক্ত করিতে থাকে এবং প্রেমের প্রস্তাব দেয়। ভিকটিম ১নং আসামীর উক্তরূপ প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ১নং আসামী অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠে এবং ভিকটিমকে জোর পূর্বক অপহরণ করিবে বলে হুমকি দেয়। পরবর্তীতে গত (২২ ফেব্রুয়ারী) ভিকটিম জ্যাঠার বাড়িতে যাওয়ার প্রাক্কালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১নং আসামী মোঃ ফরহাম মিয়া (২০) ভিকটিমকে মুখে কাপড় গুজিয়ে ধরে ইচ্ছের বিরুদ্ধে জোর পূর্বক অজ্ঞাতনামা সিএনজিযোগে পালিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে বগুড়া সোনাতলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, উক্ত মামলার ১ নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ ফরহাদ মিয়া (২০) গ্রেফতার এড়াতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন, কুয়াদা বাজার, ঢাকুরিয়া রোড এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র‌্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় গত (২১ এপ্রিল) র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এর যৌথ আভিযানিক দল উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ ফরহাদ মিয়া (২০), পিতা মোঃ রফিকুল ইসলাম, সাং-উত্তর দিঘীরপাড়া (কর্নিপাড়া), থানা-সোনাতলা, বগুড়াকে গ্রেফতার এবং উক্ত মামলার ভিকটিম (১৫) কে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সোনাতলা থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd