কাহালু বীরকেদারে ১৫ টাকা কেজিতে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব চাল বিতরণ
বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তরের আওতায় পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বীরকেদার ইউনিয়নের নির্ধারিত স্থানে তালিকাভুক্ত হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে এ চাল বিতরণ করা হয়।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি দেখা যায়। তারা বলেন, বাজারদরের তুলনায় কম দামে চাল পাওয়ায় সংসারের খাদ্য ব্যয় কিছুটা কমাতে সহায়তা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, সরকারের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দরিদ্র ও নিম্নআয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রায় সহায়তা করা। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।