কাহালুতে আওয়ামী লীগ নেতা বদরুজ্জামান খান বদের গ্রেফতা
সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর রেলস্টেশন এলাকা থেকে কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান খান বদ (নানা ভাই)-কে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।