নিউজ প্রতিবেদন:বগুড়ার কাহালু উপজেলায় আগামীকাল সোমবার (১৬ মার্চ ২০২৬) একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।
কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় কাহালু উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
এরপর সকাল ১১টায় কাহালু উপজেলার গিরাইল গ্রামের ছোট কালভার্ট এলাকায় জিয়া খাল খনন কার্যক্রম পরিদর্শন করবেন এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত থাকার কথা রয়েছে।
উপজেলার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।