বগুড়ার গাবতলী উপজেলা বাগবাড়ী বাজার এলাকা থেকে মোঃ জুলফিকার (৪০) জনৈক মোঃ লুলু তালুকদারের নিকট থেকে ভাড়াকৃত কাজল ফার্মেসী নামীয় ঔষধের দোকান ও তল্লাশি চালিয়ে ৫০ ট্যাপেন্টাডলের ট্যাবলেটসহ জুলফিকারকে গ্রেফতার করা হয়। ধারা: মাদকদ্রব্য নিয়ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ক্রমিক ২৯(ক)।
গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ জুলফিকার (৪০), পিতা মোঃ আব্দুল জব্বার আলী , সাং-নাংলু, ইউপি-নিমগাছী, থানা-ধুনট , জেলা-বগুড়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় এক জায়গায় টাপেন্টাডল ট্যাবলেট কেনা বেচা হয় সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, বাগবাড়ী বাজারস্থ কাজল ফার্মেসী নামীয় ঔষধের দোকান ও আসামীর দেহ তল্লাশী করে টাপেন্টাডল ট্যাবলেট ৫০ পিসসহ আসামীকে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে গাবতলী থানায় উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।