কাহালু উপজেলা প্রতিনিধি:কাহালুতে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার সহ কাহালু থানাধীন ০৮ নম্বর জামগ্রাম ইউনিয়ন এ-র অন্তর্গত উত্তর দেবখন্ড গ্রামে অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইনে ০১(এক) বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ কাওছার হোসেন (২৮), পিতাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সাং-উত্তর দেবখন্ড (মস্তকাশি), ডাকঘরঃ জামগ্রাম, থানাঃ কাহালু, জেলাঃ বগুড়া কে গ্রেফতার করেছে। ২০২১ সালে আসামি স্ত্রী বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা নম্বর ১২৩সি/২০২১(কালাই) ধারা-৩, দায়ের করেছিলেন। মামলটির দীর্ঘ শুনানির পর গত ইং ২০/০৬/২০২২ সালে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত জয়পুরহাট আসামির বিরুদ্ধে এ রায় প্রদান করেন। রায়ের পর হইতে আসামি আত্মগোপনে ছিলেন।